স্টাফ রিপোর্টার ॥ ভোলার বোরহউদ্দিন থেকে ২৭৭ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়া ওই ব্যবাসয়ীকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। বুধবার (২৯ এপ্রিল) কুঞ্জেরহাট বাজারে অভিযান পরিচালনা করে এ পলিথিন জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অভিযান পরিচালনা করেন।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো: রায়হান-উজ্জামান বলেন, সংবাদের ভিক্তিতে ভোলা পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি এবং বোরহানউদ্দিন থানার পুলিশ সদস্যদের সহযোগীতায় উপজেলার কুঞ্জেরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের লক্ষ্যে সংরক্ষণ করার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী স্বপন চন্দ্র দে (সত্ত্বাধিকারী, মেসার্স স্বপন গুড়ের দাকান)-কে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া অভিযান পরিচালনাকালীন সময়ে ২৭৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে বিধি মোতাবেক নিষ্পত্তির জন্য পরিবেশ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. তোতা মিয়াকে নির্দেশনা প্রদান করা হয়। এ কর্মকর্তা আরও জানান, জনস্বার্থে এরূপ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ