
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
দিগন্ত বিদারী মুক্ত আকাশে
চাঁদ উঠে হাসে
ক্লান্ত পাখীড়া নীড়ে ফিরে যায়
আঁধার নামিয়া আসে।
কেন রাত হয় ? জানি না আমি
দিন কি থাকতে পারে না ?
নিস্তব্ধ নিঝুম, ঘুম ঘুম ভাব
আমার ভালো লাগে না।
রাতে মনে হয় কোন অনাথিনী মেয়ে
কাঁদে আমার দুয়ার ধরে
কোন অন্ধ যুবক-যুবতী
পথ খুঁজে খুঁজে ফিরে।
আঁধারকে আমি বড় ভয় পাই
আঁধার কেন হয় রাতে
বড় খুশী হই, বড় ভালো লাগে
যদি দিনের আলো থাকে সাথে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ