স্টাফ রিপোর্টার ॥ ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোঃ জাহিদ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সে একই ওয়ার্ডের জামাল মালের ছেলে।
নিহতের পরিবার সূত্র জানায়, সোমবার রাতে নির্মানাধীন ঘরের দেয়ালে পানি দিতে একটি নতুন মটর আনা হয়। মঙ্গলবার সকাল মটরে বৈদ্যতিক লাইন দেয়ার পর না চলায় মটর স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন জাহিদ। পরে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ