শরীফ হোসাইন ॥ ইয়াহুদি ইসরায়েল কর্তৃক গাজায় বর্বোরচিত গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবীতে ভোলায় সমাবেশ-বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর শাখা। শুক্রবার (১১ এপ্রিল) জুময়ার নামাজ শেষে শহরের কালিনাথ রায়ের বাজারস্থ হাটভোলা জামে মসজিদ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির মসলিশে শুরা সদস্য মাওলানা মাওলানা আবু জাফর, ভোলা জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক ই¯্রাফিল হোসেন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম মহিবুল্লাহ, সাবেক ছাত্রনেতা আব্বাস আব্দুল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন ফারুকী। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি শহরের কালিনাথ রায়ের বাজার, সদর রোড, বাংলাস্কুল মোড় হয়ে নুতুন বাজারে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক, মাওলানা ইফসুফ আদনান। বিক্ষোভ মিছিলে ইসলামী যুব আন্দোলনের নেত-কর্মীসহ ভোলার আপামর মুসলিম জনগণ অংশগ্রহণ করে। এ সময় ইসরায়েল বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকেন মানুষ। পরে ফিলিস্তিনের গাজাসহ বিশ্ব মুসলিম উম্মার মুক্তির জন্য বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ