স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কোস্টগার্ডকে মিথ্যা তথ্য সরবরাতের মাধ্যমে ভেদুরিয়া ইউনিয়ন বিএনপি নেতা ডাঃ জাহাঙ্গীরসহ অন্যান্য কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন করেছে ভেদুরিয়া ইউনিয়ন বিএনপি। শনিবার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভেদুরিয়া ইউনিয়নের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় তারা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তির দাবী জানান।
ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অলি উল্লাহ মাস্টার বলেন, কোস্টগার্ডকে মিথ্যা তথ্য সরবরাহের মাধ্যমে ইউনিয়ন বিএনপি নেতা ডাঃ জাহাঙ্গীরসহ অন্যান্য কর্মীদের গ্রেফতার করানো হয়েছে। তাদেরকে গ্রেফতারের ঘটনায় আমরা নিন্দা ও তাদের নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি। এ ধরনের কোন ঘটনা যাতে আর কারো সাথে না ঘটে সে ব্যাপারে প্রশাসনকে আরো সতর্ক হতে হবে। যে কেউ তথ্য দিবে আর অমনি গ্রেফতার করে নিয়ে আসবে, এমন ঘটনা যেন আর না ঘটে।
তিনি আরো বলেন, বিগত স্বৈরাচারী সরকারের সময় ইউয়িন বিএনপির নেত-কর্মীরা নির্যাতিত ও নিষ্পেষিত ছিল। এখনও যদি সেই একই অবস্থা বিরাজ করে তা আমরা মেনে নিবো না। কোস্টগার্ডকে বলবে আপনরা সঠিক তথ্য প্রমানের মাধ্যমে অপরাধীদেরকে গ্রেফতার করুন। নিরাপরাধ মানুষকে যেন আর গ্রেফতার না করেন। গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ