স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা জেলা উত্তরের উদ্যোগে ভোলা সদর আশ্রাফুল উলূম মাদ্রাসা, বাস টার্মিনালে, অসহায়-দূর্বলদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। রবিবার (৩০ মার্চ) সকালে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা সাখাওয়াত আমিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, বাইতুল মাল সম্পাদক মাওলানা ইউনুস, প্রকাশনা সম্পাদক মাওলানা মুফতি নাঈম হাসান, অফিস সম্পাদক মাওলানা মাকসুদ, খেলাফত মজলিস ভোলা সদর থানা এর আহবায়ক, আশ্রাফুল উলূম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আলি প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, খেলাফত মজলিস সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উপহার বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারা সমাজের বিত্তবানদেরও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ