স্টাফ রিপোর্টার : সৈরাচার সরকারের চিহ্নিত দোসর বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন থানার নৌ-ওসি'র নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে ভোলা জেলা বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ব্যানার ফ্যাস্টুন সহ ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে তারা।
এসময় ভোলা জেলা মৎস্যজীবী জেলে সমিতির সেক্রেটারী মোঃ এরশাদ বলেন, ভোলা জেলার কিছু অবৈধ ভূয়া মৎস্যজীবি সংগঠনের প্ররোচনায় সাবেক সৈরাচারী সরকারের দোসর ও আওয়ামী লীগের দালাল হাকিমুদ্দিন থানার নৌ-ওসি মোশারেফ হোসেন আওয়ামী দালাল সিন্ডিকেটের মাধ্যমে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সকল ধরনের মাছ শিকার নিষিদ্ধ অভয়াশ্রমে মেঘনায় অবৈধ জেলেদের অবৈধ জাল বিস্তারের সুযোগ করে দেয়া হয়। এ নিষেধাজ্ঞার মধ্যেও বেহুন্দী, চরঘেরা খুটি, পাই জাল, হাফশা জাল ও কারেন্ট জালে নদী সয়লাভ। কিন্তু এর বিরুদ্ধে তেমন কোনো অভিযান পরিচালনা না করে গরীব অসহায় জেলেদের উপর স্ট্রিম রোলার চালানো হচ্ছে।
অপরদিকে, জেলেদের মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে সরকারি ভিজিএফ চাল বিতরনে সংগঠনের সাথে সমন্বয় না করার কারনে প্রকৃত জেলেরা অগ্রধিকার কার্ড পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে চাল বিতরনে অশাধু অর্থলোভীদের যোগসাজসে জেলেদের চাল পরিমাপে কম দেয়া হচ্ছে। মৎস্য অফিসে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাচ্ছেনা তারা।
তাই অসহায় জেলেদের স্বচ্ছভাবে চাল বিতরন ও নৌ-পুলিশের ছত্রছায়ায় মেঘনা ও তেঁতুলিয়ায় সব ধরনের অবৈধ জাল ব্যবহার কারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শান্তির দাবী জানান মানববন্ধনে আসা জেলেরা।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি আবুল বাশার বুলবুল, যুগ্ম- সম্পাদক শেখ মামুন, মৎস্য জেলে সমিতির ভোলা সদর উপজেলার মহিলা বিষয়ক সম্পাদিকা মল্লিকা খাতুন, ভোলা সদর উপজেলা বিএনপি'র সদস্য সচিব মেঃ হেলাল উদ্দিন, ভোলা জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোঃ শাহাজান মিয়া, আবুবকর ছিদ্দিক সহ ভোলা সদর উপজেলার ও ইউনিয়নের সকল সদস্য ও সাধারন জেলেরা।
এ বিষয়ে হাকিমুদ্দিন থানার নৌ - ওসি মোশারেফ হোসেন বলেন, কিছু অসাধু দেলেদেরকে আইন অমান্য করে নদীতে মাছ ধরা নিষিদ্ধ সময়ে অবৈধ ভাবে মাছ ধরার সুযোগ দেয়া হয়নি বলে তারা আমার বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ করছেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ