চরফ্যাশন সংবাদদাতা ॥ চরফ্যাশনে লালমোহন ইলেকট্রনিক্সের মার্সেল শোরুমে এক ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শরিফপাড়া হাবিবুর রহমান ফরাজি মার্কেটে ব্যবসায়ী, সুশীল সমাজ ও সাংবাদিকদের নিয়ে এ ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পরিচালক নুরনবী সুমনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নাসিউর রহমান শিপু ফরাজী, সাংগঠনিক সম্পাদক এআর সোহেব চৌধুরী, সাংবাদিক শাহাবুদ্দিন শিকদার। অন্যান্যদের মধ্যে মার্সেল শোরুমের ম্যানেজার মো. ইকবাল হোসেন ও মো. নুরনবীসহ আরও অনেকে। অনুষ্ঠানে ব্যবসায়ীদের সামগ্রিক বিষয় তুলে ধরে আলোচনা ও দোয়া মোনাজাত শেষে ব্যবসায়ীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ