স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে বোরো ধানের সেচের টাকা চাওয়ায় পানি নিক্সাশনের ড্রেন কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় টিটুর বিরুদ্ধে। এতে সেচ মেশিন বন্ধ থাকায় চরম বিপাকে পরেছে কৃষকরা। গতকাল সকালে ভোলার পূর্ব ইলিশা ৮নং ওয়ার্ডে গুপ্তমুন্সী মৌজায় এ ঘটনা ঘটে।
সেচ ম্যানেজার মাকসুদ জানান, অনেক বছর ধরে এ সেচ মেশিন চলে আসছে। এ ড্রেন দিয়ে পুরো বিলে পানি দেওয়া হয়। এবার টিটু এ সেচের আওতায় ধান করেন কিন্তু পানির টাকা দিচ্ছেন না। টাকা চাওয়ায় গতকাল টিটু ও তার বাবা লোকজন নিয়ে এসে ড্রেন কেটে দিয়েছে, এ সময় আমরা বাঁধা দিলে উল্টা আমাদের উপর হামলা করে। হামলায় উভয় পক্ষ আহত হয়েছে বলেও জানান মাকসুদ।
কৃষক রহিম আলী, মাইন উদ্দিন, আকবার আলী জানান, ড্রেন কেটে ফেলায় আমাদের ধান গাছে পানি দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের ধান খেত পানির অভাবে মরে যাচ্ছে। জমি শুকিয়ে গেছে। আমাদের এ দায় কে নিবে ? টিটুর সাথে শক্রতা থাকলে মাকসুদের সাথে আছে ড্রেনের সাথে কি শক্রতা ? এ কেমন শক্রতা ? আমরা এর বিচার চাই।
এ ঘটনায় টিটুর বাবা মোসলেউদ্দিন এর সাথে তার ব্যবহারকৃত নাম্বারে ০১৮৬৫......২০২৬ কল দিলেও লাইনটি কেটে দেন। এ বিষয়ে উপ-সহকারী কৃষি কমকর্তা মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখলাম ড্রেন কাটা। কৃষক ও সেচ মেশিনের ম্যানেজারের সাথে কথা বলে জানতে পেরেছি গতকাল কথা কাটা-কাটি এ পর্যায়ে টিটু নামের এক কৃষক এমন কাজটি করেছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ