চরফ্যাশন সংবাদদাতা ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগ বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪ টায় চরফ্যাশন শরীফপাড়াস্থ হোটেল মারুফ ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসন (চরফ্যাশন-মনপুরা) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মো. পারভেজ হোসেন, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তর মাওলানা মো. মহিববুল্লাহ ও চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইনের সভাপতিত্বে অনষ্ঠিত ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সহ-সভাপতি ও চরফ্যাশন পৌরসভার সাবেক মেয়র আনম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজী, উপজেলা স্বেচ্চাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মীর ছায়েদুর রহমান, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার ও উপজেলা জামায়াতে সহকারী সেক্রটারী মাওলানা সিরাজুল ইসলাম ও চরফ্যাশন আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম প্রমূখ। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কাশেম ও সহকারী সেক্রটারী এডভোকেট এনামুল হক রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে সম্মানিত আলেম, আইনজীবী, চিকিৎসক, সমাজসেবক, রাজনীতিবীদ, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজনেরা অংশ নেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ