ইয়ামিন হোসেন ॥ ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দাইয়া খালের ২ কিলোমিটার খননের কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ মার্চ) দুপুরে রাজাপুর ৭নং ওয়ার্ডের জোরখাল নামক স্থানে বিএডিসির সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরিদুজ্জামান ভুইয়া ও বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাবিবউল্লাহ এ খাল খননের কার্যক্রম উদ্বোধন করেন।
ফরিদুজ্জামান বলেন, এ খাল ভরাট হয়ে যাওয়ায় বুরো ধান চাষীসহ কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি বোরো ধানের স্কিম বন্ধ হওয়ার পথে তাই প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে ২ কিলোমিটার খাল খনন করা হবে। এ সময় তিনি খাল খননের শেষ পর্যন্ত গণমাধ্যম কর্মীদের নজর রাখার অনুরোধ করেছেন, যাতে কোন ধরনের অনিয়ম না হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর রাজাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাশেম মাল, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনিস মেম্বার, কৃষকদলের সভাপতি শফিক মাতাব্বর, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল ফরাজী, ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন ম্যানেজার প্রমূখ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ