প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৫, ৪:৪৮ পি.এম
ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মাহে আলম মাহী ৷৷ ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে বুধবার (৫ মার্চ) সকাল ১১ টায় পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এর সভাপতিত্বে ভোলা জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে জানুয়ারি/২০২৫ খ্রিঃ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়।
এসময় সভায় সদ্য প্রয়াত পুলিশ সদস্য কনস্টেবল/৬১৬ মোঃ নবীন হাওলাদারের স্মরণে সবাই দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন।
পরবর্তীতে সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদানসহ সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরষ্কার প্রদান করেন এবং পিআরএল গমণকারী একজন পুলিশ সদস্যকে উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার এর সঞ্চালনায় উক্ত কল্যান সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) আছাদুজ্জামান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ বাবুল আখতার, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মোঃ মেহেদী হাসান সহ সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, আর- আই, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শকসহ জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ
© সর্বস্বত্ব সংরক্ষিত ভোলার বাণী ২০২২ ইং