বোরহানউদ্দিন সংবাদদাতা ॥ ভোলার বোরহানউদ্দিনে অনুমোদনবিহীন ১টি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান এর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিএমবি ব্রিকস নামক অনুমোদনবিহীন একটি ইটভাটায় কৃষি জমিতে ইটা ভাটা স্থাপন করে ফসলি জমি ইটের কাচামাল হিসেবে ব্যবহার করায় এর সত্ত্বাধিকারীকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধরায় ২ লাক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং ফায়ার সার্ভিসকে ইট ভাঁটাটি বন্ধের নির্দেশ দিলে তারা পানির মাধ্যমে এর চুলা ও কাঁচা ইট ধংস করে এর কার্যক্রম বন্ধ করে দেয়।

অভিযান সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদি হাসান জানান, জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ