মোঃ ইকবাল হোসেন ॥ ভোলার বোরহানউদ্দিনে পবিত্র মাহে রামাদানকে স্বাগত জানিয়ে ও দ্রব্যমূল্যে উর্ধ্বগতি নিয়ন্ত্রণে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও বাজার মনিটরিং করা হয়। শনিবার (১ মার্চ) সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান এর সভাপতিত্বে বোরহানউদ্দিন উপজেলা চত্বর থেকে শুরু করে বোরহানউদ্দিন বাজার অতিক্রম করে পুনরায় উপজেলা চত্বরে এসে র্যালি শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বাজারের বিভিন্ন দোকান মনিটরিং করেন এবং রমজানের পবিত্রতা রক্ষা অতিরিক্ত মুনাফা না করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন। র্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ইসলামি ফাউন্ডেশন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও ধর্মপ্রাণ মুসল্লী মাহে রমজানকে স্বাগত জানিয়ে অংশগ্রহণ করে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ