স্টাফ রিপোর্টার ॥ ভোলায় গাছ সুরক্ষা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ ভোলা’র যৌথ উদ্যোগে গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাসব্যাপী গাছ থেকে পেরেক উত্তোলন কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আজাদ জাহান। এ সময় বন বিভাগসহ সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ভোলা শহরের বিভিন্ন গাছে লাগানো পেরেক অপসারণ অভিযানে জেলা প্রশাসক উপস্থিত থেকে গাছে পোঁতা পেরেক অপসারণ করেন।

সম্পাদকঃ মো: হারুন অর রশীদ