স্টাফ রিপোর্টার ॥ নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন-তজুমদ্দিনের উদ্যোগে তজুমদ্দিনে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। খেলাটি সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন তজুমদ্দিন বন্ধন ফাউন্ডেশনের চেয়ারম্যান লোকমান হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন লালমোহন-তজুমদ্দিন উন্নয়ন ফোরামের লালমোহন উপজেলার সমন্বয়ক সিদ্দিকুর রহমান শান্ত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের নিয়ে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় চাঁচড়া ইউনিয়ন একটি খেলার মাঠে শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁচড়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ নোমান ও সেক্রেটারী মোঃ লোকমান হোসেন, ইসলামী ছাত্রশিবির চাঁচড়া ইউনিয়ন সভাপতি মোঃ ইমতিয়াজ আহমেদ। ‘মাদককে না বলি চল সবাই খেলা করি’ এই স্লোগান নিয়ে খেলা উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যুব সমাজ ধ্বংসের একটি কারণ হচ্ছে মাদক। মাদক শুধু নিজেকে নষ্ট করে না নষ্ট করে একটি পরিবার একটি সমাজ একটা রাষ্ট্র তাই যুবকদেরকে খেলায় মনোযোগী করার জন্য আমাদের এই আয়োজন।
তিনি আরো বলেন, তোমরা যখন সময় পাবে তখন খেলা করবে। আর পড়ার সময় পড়ালেখা করবে এই কাজের বাইরে আর তোমাদের কোন কাজ নাই। আমাদের মাঝে আরও একটি নেশা দেখা দিয়েছে স্মার্টফোন ব্যবহার। যে কারণে এখন ছাত্র-ছাত্রীরা পড়ালেখা থেকে দূরে সরে পড়েছে। তাই পড়ালেখায় মনোযোগী হতে হলে আমাদেরকে স্মার্টফোন থেকে দূরে থাকতে হবে। শরীরকে সুস্থ রাখার জন্য পড়ালেখার পাশাপাশি নিয়মিত শরীর চর্চার করা দরকার। মনকে ভালো রাখা ও পড়ালেখায় মন বসানোর জন্য নিয়মিত সময়মতো খেলাধুলা করা একান্ত প্রয়োজন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ