ইমরান হোসাইন ॥ শিক্ষার্থীদের সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে বিশেষ করে পরীক্ষার্থী, অপেক্ষাকৃত দুর্বল, অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নের সুবিধার্থে এবং শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলা সদর উপজেলার আলতাজের রহমান সড়ক পৌর চরনোয়াবাদ আনাস বিন মালেক (রা.) ইসলামিক কমপ্লেক্সে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান। বাংলাদেশ মানবাধিকার সংস্থা ভোলা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ ইউনুসের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এম. মাকসুদুর রহমান, সমাজ কল্যাণ অফিষার মো. দেলোয়ার হোসাইন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিকী, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তার, আনাস বিন মালেক (রা.) ইসলামিক কমপ্লেক্সের প্রকল্প পরিচালক আব্দুল কুদ্দুছ, আনাস বিন মালেক (রা.) ইসলামিক কমপ্লেক্সের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন। এছাড়াও অভিভাকদের পক্ষে বক্তব্য রাখেন দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু নোমান মোহাম্মদ শফিউল্লাহ, জেলা জার্নালিষ্ট ফোরামের সম্পাদক ইমরান হোসাইন প্রমূখ।
অভিভাবক সমাবেশ শেষ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের ২০২৪ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থী এবং ২০২৫ সালের ক্রীড়া ও হিফয কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ