স্টাফ রিপোর্টার ॥ জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, শেখ হাসিনার মতো বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের উত্থান হতে দেওয়া হবে না। তার নাম নিয়ে এখনও যারা সেই পথে হাঁটছেন, তারা ভুল পথে রয়েছেন। বাংলাদেশে আর খুনি হাসিনার ঠাঁই হবে না। বুধবার (১৯ ফেব্রুয়ারী) ভোলা শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক কমিটির রাইজিং অনুষ্ঠানের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শামান্তা বলেন, এককভাবে কেউই বাংলাদেশের নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমরা সর্বদলীয় সরকার গঠনে বাস্তব পদক্ষেপ চাই। দলমত নির্বিশেষে সবাইকে নিযয়েই রাজনৈতিক দল গঠন করতে চাই। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। তিনি আরো বলেন, দেশের স্বচ্ছতা ও বৈষম্য দূরীকরণে অনেকেই শহীদ হয়েছেন। অথচ তাদের খোঁজ কেউ নিচ্ছেন না। রাজনীতি করবেন আর জুলাই বিপ্লবে শহীদদের সম্মান করবেন না, তা হতে পারে না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য সম্পাদক আবদুল্ল্যাহ আল মামুন ফয়সাল, কেন্দ্রীয় সদস্য রাকিব হোসেন, জেলা কমিটির সদস্য মাকসুদুর রহমান, রাকিব হোসেন, আব্দুল্লাহ আল নোমান, আব্দুর রহমান হেলাল প্রমূখ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ