
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
আমায় নিয়ে যাবে দূরে
আর কত দূরে হে সুন্দরী
চলিতে চলিতে পথে
স্বপ্ন জড়িমা চোখে
তোমায় দেখেছি আমি
দূর দুরান্ত হতে।
আমায় নিয়ে যাবে দূরে
আর কত দূরে হে সুন্দরী
কত লাল নীল হলুদ সবুজ বেগুনি
রূপালী সোনালী জাফরানী পাতার
কাঁচা হলুদ, রক্তলাল, গাঢ় নীল
কাঁচা পোকা, মাছরাঙ্গা, টিয়ারং পাতার বাহার।
চলিতে চলিতে পথে
স্বপ্ন জড়িমা চোখে
তোমায় দেখেছি আমি
দূর দূরান্ত হতে।
ঝরণা ছল ছল কল কল ছন্দে
জলগুলি নেচে নেচে যায় আনন্দে
পাহাড়ী নদী তর তর করে
বয়ে বয়ে যায় মহানন্দে।
আমায় নিয়ে যাবে দূরে
আর কত দূরে হে সুন্দরী
চলিতে চলিতে পথে
স্বপ্ন জড়িমা চোখে তোমায় দেখেছি
আমি দূর দূরান্ত হতে
আমায় নিয়ে যাবে দূরে
আ--র কত দূরে হে সুন্দরী।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ