বোরহানউদ্দিন সংবাদাতা:
ভোলার বোরহানউদ্দিনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে সংস্থার কার্যালয়ে কমিউনিটি ভিক্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি- ক্রিয়া কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দ্যা অ্যাম্বাসি অব সুইডেন ও এমজেএফ এর সহোযোগিতায় শনিবার( ১১ জানু) সকালে কমিটির সভাপতি ওমর ফারুক'র সভাপতিত্বে বক্তব্য রাখেন,সংস্থার পুষ্টিবিদ বাবুল আখতার,হাফিজ ইব্রাহিম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকারিয়া আজম,বোরহানউদ্দিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান, ভৈরবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উন্নয়ন সংস্থা মাইরাইট নির্বাহী প্রধান শেখ ফরিদ, শিক্ষক আবু জাফর মো সালেহ,সুশীলনের প্রতিনিধি ইয়াসমিন, জিয়াউল হাসান প্রমুখ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ