ডেস্ক রিপোর্ট ॥ সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হলেন নিলুফার ইয়াসমিন পাপড়ি। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। নিলুফার ইয়াসমিন পাপড়ি ২৪ তম বিসিএস শিক্ষায় উত্তীর্ণ হয়ে প্রভাষক পদে উদ্ভিদবিদ্যা বিভাগে ভোলা সরকারি কলেজে প্রথম যোগদান করেন। পরবর্তীতে সরকারি গার্হস্থ অর্থনীতি কলেজে যোগদান করেন। বর্তমানে সরকারি বদরুন্নেছা কলেজে সহকারী অধ্যাপক হতে পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক পদে একই কলেজে যোগদান করেন। উল্লেখ্য, পাপড়ি ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ তাহের এর জ্যেষ্ঠ কন্যা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ