আব্দুর রহমান হেলাল ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সরকারি সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুততম সময়ে নির্বাচন দিন। সোমবার (৬ জানুয়ারী) বিকাল ৩টায় মনপুরা হাজিরহাট পশ্চিম বাজারে মনপুরা উপজেলা জামায়াত আয়োজিত কর্মী ও সহযোগী সদস্যদের সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন তিনি।
মাওলানা মোঃ আমিমুল ইহসান (জসিম)’র সভাপতিত্বে অর্থসহ পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের শুরু হয়। কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাস্টার মোঃ জাকির হোসাইন, জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য কাজী মুহাম্মদ হারুন অর রশিদ, সাবেক জেলা আমির ও বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, সাবেক মনপুরা উপজেলা আমির হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, ভোলা পৌর আমির মাওলানা মোঃ জামাল উদ্দিন প্রমূখ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ