
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন)
তুমি আজ আসবে প্রিয়
মান করছে জানাজানি
হৃদয়ে বইছে যেন
খুশির কানাকানি।
তোমার তরে জীবন ভরে
সাজিয়েছি ডালা
কোনদিন ঘুচবে না জানি
আমার বুকের জ্বালা।
তোমায় পেয়েও পাইনি যেন
আছে অভাব হায়
বুকের কাছে ক্ষণে ক্ষণে
তোমায় পেতে চায়।
হয়ত আমি চলে যাব
মরণ পারের দেশে
হাতছানিতে ডাকব আমি
তোমায় হেসে হেসে।
ভয়ে তুমে আসবে নাকো
থাকবে ধরার ধুলোয়
করুণ কান্নায় কাঁদব আমি
কতই ফুলে ফুলে।
ঘুমের ঘোরে, স্বপন পুরে
পাবে না আমায় তুমি
সুদূর থেকে রেগে রেগে
যাব তোমায় চুমি।
আমায় তুমি ভুলিও না
হে মোর জীবন সাথি
কবরে দিও তোমার
চোখের জলের বাতি।
স্নেহের ধন পুতুল আমার
যাদের গেলাম রেখে
স্বর্গ থেকে সৃষ্টি পুরুষ
ওদের যেন দেখে।
আর দেখিও তুমি ওদের
না পায় দুখের লেশ
ওদের বুকেই কাটিয়ে দিও
এই জীবনের শেষ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ