প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৬, ৬:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৫, ৬:৫১ পি.এম
চরফ্যাশনে বিপুল পরিমাণ বিদেশি শাড়ি জব্দ

স্টাফ রিপোর্টার : ভোলার চরফ্যাশনে পরিত্যক্ত একটি নসিমন গাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশি শাড়ি জব্দ করেছে যৌথবাহিনী। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মঙ্গলবার (১ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার জনতা বাজার এলাকা থেকে যৌথবাহিনী এসব শাড়ি কাপড় জব্দ করে। সকালে নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে পুলিশ এবং নৌবাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করে। এসময় চরফ্যাশনের জনতা বাজার এলাকা থেকে পরিত্যক্ত একটি নসিমন গাড়ি থেকে সাড়ে ৮ বস্তা শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি অবৈধ শাড়ি জব্দ করেন। যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা। পরে এসব শাড়ি চরফ্যাশন থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ
© সর্বস্বত্ব সংরক্ষিত ভোলার বাণী ২০২২ ইং