স্টাফ রিপোর্টার ॥ ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নে জনসেবা যুব সংগঠনের উদ্যোগে গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় জনসেবা যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইমাম হোসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন সালমান হজ্ব গ্রুপের পরিচালক মোঃ ইসরাফিল, দৌলতখান রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ হোসাইন, ইয়ুথ পাওয়ার কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ রিয়াজুল ইসলাম, জনসেবা যুব সংগঠনের সভাপতি আলী আজগর, সহ-সভাপতি মোঃ সাইফ, জনসেবা ব্লাড ডোনেশন ফাউন্ডেশনের সভাপতি মোঃ মিজানুর রহমান, সহ-সভাপতি মোঃ আশরাফ বিন আনসার, সাধারণ সম্পাদক মোঃ নোমান সহ প্রমুখ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ