আমিনুল ইসলাম মঞ্জু খান ॥ ভোলায় আনাস বিন মালেক (রহ:) ইসলামী কমপ্লেক্সে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় প্রতিষ্ঠানটির হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক ও ভোলা ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক এবং খলিফা পট্টি ফেরদাউসিয়া মাজে মসজিদের সভাপতি মিয়া মোঃ ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বন্ধুজন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভোলা সদর থানার মানবাধিকার সংস্থার সম্পাদক এডভোকেট ইউসুফ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মাহাবুবুল আলম নিরব মোল্লা, সাংবাদিক মোঃ আঃ বারেক, আলতাজের রহমান কলেজের সাবেক অধ্যক্ষ জাহান-জেব-আলম, ইসলামী কমপ্লেক্সের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস, বাংলাদেশ মানবাধিকার সংস্থার সদস্য মোঃ হাফিজ, আমিনুল ইসলাম মঞ্জু খান, মোঃ মোস্তাফিজুর রহমান লিটন, মোঃ মহিম, মোঃ শাহাব উদ্দিন, প্রধান শিক্ষক হাসান মিজানুর রহমান মিঠু, শিক্ষক মোঃ শাহ আলম প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভোলার গণমানুষের নেতা ও সাবেক মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাজাহান এই প্রতিষ্ঠানের রূপকার। তাই প্রতিষ্ঠানের স্বার্থে সকল কাজ করার জন্য আমি সাহায্য-সহযোগিতা করবো। সভাপতির বক্তব্যে মিয়া মোঃ ইউনুছ বলেন, ইসলামী কমপ্লেক্স এর জমি কিছু স্বার্থান্বেষী ভূমিদস্যু দখল করে রেখেছে। তাদের হাত থেকে উক্ত জমি উদ্ধারের জন্য অনুষ্ঠানের প্রধান অতিথির কাছে দাবী জানান।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ