প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৫:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৪, ২:৫৮ পি.এম
আনাস বিন মালেক রা. ইসলামিক কমপ্লেক্স এর তত্ত্বাবধানে ফ্রি চক্ষু অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

মাহে আলম মাহী ৷৷ ভোলায় আনাস বিন মালেক রা. ইসলামিক কমপ্লেক্স এর তত্ত্বাবধানে সম্পূর্ণ ফ্রি চক্ষু অপারেশন ক্যাম্প- ২০২৪ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট-বাংলাদেশ এর অর্থায়নে সোমবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় ভোলা শহরের বন্ধন ডায়াগনস্টিক সেন্টারে তিন দিনব্যাপী এ ফ্রি চক্ষু অপারেশন ক্যাম্প-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফ্রি চক্ষু অপারেশন ক্যাম্প-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে আনাস বিন মালেক রা. ইসলামিক কমপ্লেক্স এর পরিচালক আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বন্ধুজন পরিষদ এর প্রধান সম্পাদক আলহাজ্ব মিয়া মোহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল মালেক, ভোলা জেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সোলায়মান ফোরকান।
তিন দিনব্যাপী এই ফ্রি চক্ষু অপারেশন ক্যাম্পে ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ও সার্জনগণ ভোলার বন্ধন ডায়াগনস্টিক সেন্টারে দুইশত গরিব ও অসহায় চক্ষু রোগীর চোখের অপারেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. ইউনুস বলেন, আনাস বিন মালেক রা. ইসলামিক কমপ্লেক্স প্রতিষ্ঠানটি কুয়েতের একটি সংস্থার মাধ্যমে পরিচালিত হয়। কুয়েতের মানুষের যাকাতের টাকা দিয়ে তারা আমাদের এসব গরিব মানুষদের চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এর আগেও ভোলার গণমানুষের নেতা সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান সাহেব জীবিত থাকাকালে তাঁর সহায়তায় আমরা বন্ধুজন পরিষদের মাধ্যমে কয়েক হাজার মানুষকে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি যাদের চোখের অপারেশন প্রয়োজন ছিল তাদের অপারেশনের ব্যবস্থা করেছি আজ মোশারেফ হোসেন শাজাহান নেই কিন্তু আমি তাঁর দেখানো মানবসেবার কাজ চলমান রেখেছি এবং যতদিন বাঁচি মানবসেবা করে যাবো।
তিনি বলেন, এই ফ্রি চক্ষু অপারেশন ক্যাম্পের মাধ্যমে সর্বাধিক সেবা দেওয়ার লক্ষ্যে আমরা সর্বাধুনিক চক্ষু অপারেশন ফ্যাকো সার্জারির মাধ্যমে চোখের অপারেশন এর ব্যবস্থা করেছি। আগের পদ্ধতিতে কাটাছেঁড়া করা লাগলেও ফ্যাকো সার্জারিতে কোনো রকম কাটাছেঁড়া করা লাগে না লেজারের মাধ্যমে চোখের লেন্স তুলে নতুন লেন্স বসানো হয়। এটি একটি ব্যায়বহুল চিকিৎসা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি অপারেশন এর ব্যবস্থা করেছি।
চোখের ফ্রি চিকিৎসা সেবা পেয়ে সুবিধাভোগীরা এ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ
© সর্বস্বত্ব সংরক্ষিত ভোলার বাণী ২০২২ ইং