স্টাফ রিপোর্টার ॥ ভোলায় টনা বৃষ্টিতে ভাসমান কর্মহীন অসহায় ও দুস্থ বেদে সম্প্রদায়ের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ নৌ-বাহিনীর সদস্যরা। শনিবার ভোলা বাসস্ট্যান্ড সংলগ্ন হ্যালি প্যাড এলাকায় দুপুরের দিকে প্রায় অর্ধ শতাধিক ভাসমান বেদে পরিবারের মাঝে চাল, চিনি, চিড়া ও ওরস্যালাইন বিতরণ করা হয়। এান বিতরণকালে উপস্থিত ছিলেন ভোলা নৌ-কন্টিনজেন্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন (এনডি), জেলা প্রশাসক আরিফুজ্জামান, জেলা প্রশাসন ও নৌ-বাহনীর অন্যান্য কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন।
এদিকে ত্রাণ পেয়ে খুশি ভাসমান বেদে চুমকী বেগম, খালেদা আক্তার ও মেঘলা বেগম জানান, টানা বৃষ্টির কারণে দীর্ঘ দিন ধরে তারা ঘর থেকে বের হতে পারছিলেন না। তাই আগের জমানো টাকা খরচ করে পরিবারের সদস্যরা চলেছেন। আর বৃষ্টির কারণে আয় রোজগার না থাকায় কয়েক দিন ধরে না খেয়ে দিন কাটাচ্ছিলেন তারা। তবে নৌ-বাহিনীর সদস্যরা তাদের কথা চিন্তা করে ত্রাণ সহযোগীতা করায় অনেক খুশি হয়েছেন তারা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ