স্টাফ রিপোর্টার, তজুমদ্দিন ॥ তজুমদ্দিন উপজেলা পূজা উদযাপন পরিষদ, সনাতনী অঙ্গ সংগঠন ও সনাতন ধর্মাবলম্বীদের এক বিশেষ আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। সোমবার দুপুরে এ উপলক্ষে তজুমদ্দিন গৌর গোবিন্দ আশ্রমে এক আলোচনা সভা শেষে শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রুপন মজুমদারের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি শ্রী অরবিন্দু দে টিটু, সাধারণ সম্পাদক শ্রী মিঠুল সিং শ্রী স্বপন দাস, শ্রী খোকন দাস, শ্রী বিমল বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী অন্তর হাওলাদার, প্রসাশনিক নের্তৃবৃন্দ ও তজুমদ্দিন প্রেসক্লাবের সাংবাদিক সহ মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকদয় উপস্থিত ছিলেন। এছাড়াও সনাতনী ভক্ত বৃন্দ গৌর গোবিন্দ আশ্রমে একত্রিত হয়ে ধর্মীয় আলোচনা অংশগ্রহণ করেন।
এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো জন্য আর্থিক সহযোগিতা সিদ্ধান্ত ও প্রার্থনার মধ্যে দিয়ে সকলের মঙ্গল কামনা করা হয়। ধর্মীয় আলোচনা সভা শেষে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ