স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ (পিজি হাসপাতাল) এর সহকারী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মরহুম অধ্যক্ষ মফিজুল ইসলামের বড় ভাই খোরশেদ আলম মাতব্বর এর ছেলে মোঃ রুহুল আমিন। সদালাপী এবং ঢাকাস্থ ভোলার মানুষের চিকিৎসা সেবা প্রদানে যিনি সব সময় এগিয়ে আসেন, সেই রুহুল আমিন পিজি হাসপাতালের সহকারী পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় তার জন্মস্থান রাজাপুরসহ ভোলার সদরের মানুষ আনন্দিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও শুভেচ্ছা জানিয়েছে তার স্বজন ও শুভাকাঙ্খীরা।
পদোন্নতি পাওয়া রুহুল আমিন এর আগে পিজি হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত কমকর্তাসহ সততার সাথে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ইলিশা ইসলামিয়া মডেল কলেজ এর প্রভাষক মোঃ সোহাগ জানান, রুহুল আমিন ভাই আমার আত্মীয় তবে ছোট থেকেই দেখেছি, তিনি সৎ ও পরোপকারী মানুষ । তার এ পদোন্নতিতে আমরা খুবই আনন্দিত।
এ ছাড়া রুহুল আমিনকে ভোলা জার্নালিস্ট ফোরাম, নিরাপদ চিকিৎসা চাই ভোলা, ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন, রাজাপুর সমাজ সেবা সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে শুভেচ্ছা জানিয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ