স্টাফ রিপোর্টার ॥ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের কৃষি ইউনিটের মৎস্য খাতের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে চরসামাইয়া শান্তির হাটের তেঁতুলিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর আগে ঐ এলাকায় একটি র্যালির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো: নাজিম উদ্দিন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (পরিচালক কর্মসূচি ট্রনিং এন্ড লিগ্যাল জিজেইউএস) এডভোকেট বিথী ইসলাম, ভোলা সদরের খামার ব্যবস্থাপক এইচ এম জাকির হোসেন, সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ডা. তরুন কুমার পাল, সমন্বিত কৃষি ইউনিটের টেকনিক্যাল অফিসার (মৎস্য) আরিফুজ্জামান।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ