স্টাফ রিপোর্টার ৷৷ কোটা আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে কটুক্তি, বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা সহ দেশকে অচল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও শান্তি সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোলা জেলা কমান্ড এর নেতৃবৃন্দ।
বুধবার (১৭ জুলাই) সকাল ১১ টায় জেলা মুক্তিযোদ্ধা অফিস চত্বরে এ প্রতিবাদ সভা ও শান্তি সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।
ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের শর্তসাপেক্ষে সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম, দৈনিক বাংলার কন্ঠ'র সম্পাদক এম হাবিবুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, আজকে দেশকে বিভক্ত করার জন্য কোটাবিরোধী আন্দোলনে নেমেছে এক শ্রেণির কুলাঙ্গার, যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলো। যারা রাজাকার আলবদরের শান্তি কমিটির লোকের সন্তান। তারা প্রকাশ্যে রাজপথে দাড়িয়ে উচ্চারন করছেন আমরা রাজাকারের সন্তান। তাদের বিরুদ্ধেই আজ মুক্তিযোদ্ধা সংসদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের শর্তসাপেক্ষে সাবেক কমান্ডার অহিদুর রহমান, ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের শর্তসাপেক্ষে সাবেক সহকারী কমান্ডার মোঃ ইউসুফ, মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হাসিব রহমান, সম্পাদক তানজিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আদিল হোসেন তপু, সদস্য তরিকুল ইসলাম রনি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা ভোলা জেলা সন্তান সংসদের সদস্য সচিব আশরাফুল আলম সজিব।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ