স্টাফ রিপোর্টার ॥ ভোলার বোরহানউদ্দিনে লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মিলনায়তনে উপজেলা লিগ্যাল এইড কমিটির আইনি সহায়তা, সরকারি সেবাকেন্দ্র ও রেফারেল সেবা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।
মানুষের জন্য ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই সভার সার্বিক সহযোগিতা করে। সভার সভাপতি হিসেবে ছিলেন বোরহানউদ্দিন উপজেলার উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান মোঃ জাফর উল্ল্যাহ চৌধুরী, সদস্য সচিব বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকতারুন্নেসা রিনু, উপজেলা কুষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, থানা ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ জব্বারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. নিরুপম সরকার সোহাগ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম, উপজেলা সমাজসেবা কর্মকতা মিয়া মঞ্জুর-এ-এলাহী মোঃ আল আমিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকতা মোঃ আব্দুর রহিম, কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী পুষ্টিবিদ মোঃ বাবুল আখতার, প্রকল্প কর্মকর্তা ইরিন ইসরাত, অ্যাডমিন অ্যান্ড অ্যাকাউন্ডস অফিসার মোঃ জাফর উল্লাহ উপস্থিত ছিলেন।
সভায় আইনি সহায়তা, বিদ্যমান আইনি সহায়তা সেবাসমূহ, আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ ও পাওয়ার ক্ষেত্রসমূহ এবং আইনি সহায়তা পাওয়ার পদ্ধতি ও রেফারেল সেবা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এই সভার মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগণ বিশেষত নারীরা সরকারি আইনি সহায়তা পাবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ