জে আই্ সবুজ ॥ ভোলা সদর উপজেলার বাপ্তা চাচড়া ৪নং ওয়ার্ডে পৈত্রিক জমিতে ঘর উত্তোলন করতে গিয়ে প্রতিপক্ষের বাঁধা, প্রাননাশের হুমকি ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন সারা বাংলাদেশে সোনালী আশ পাট শিল্প বাঁচাতে আন্দোলনকারী শমিক আব্দুল মালেক।
বৃহস্পতিবার ৪ জুলাই অনুমানিক ৯:৩০ মিনিটের সময় ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চাচড়া ৪নং ওয়ার্ডে শ্রমিক আব্দুল মালেক তার পৈত্রিক জমিতে ঘর উত্তোলনের সময় বাধা দেয় মুসা গংরা। বাধা না মেনে ঘর উত্তোলনের কাজ চালিয়ে গেলে মারধরের শিকার হয় শ্রমিক আব্দুল মালেক ও তার বোন ৬০ বছর বয়সের বৃদ্ধা ফাতেমা বেগম ওরফে টুনু। এই ব্যাপারে শ্রমিক আব্দুল মালেকের বড় ভাই মোঃ ছাদেক বাদী হয়ে হামলাকারী মোঃ কামাল (৩৫), মোঃ মুসা (৩০), আঃ রশিদ (৬৫), তাসলিমা বেগম কে আসামি করে ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং-১৯৮/২৪।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, শ্রমিক আব্দুল মালেকের পরিবার জীবিকার তাগিদে দুই দশক ধরে ঢাকায় অবস্থান করায় এই সুযোগে মুসা গংরা তার পৈত্রিক সম্পত্তিতে থাকা বসত ভিটায় গরু ঘর তৈরী করে ও জমি-জমা দখল করে নানা রকম তছরুপ করে আসছে। শ্রমিক আব্দুল মালেক এই্ ঈদ-উল আযহাতে ছুটি পেয়ে তার বসত ভিটায় ৪ জুলাই সকাল ৯:৩০ মিনিটের সময় ঘর উত্তোলনের সময় বাধা দেয় মুসা গংরা। এক পর্যায়ে মুসা গংরা শ্রমিক আবদুল মালেক ও তার বোনের উপর হামলা চালায়। আহত শ্রমিক আব্দুল মালেক ও তার বোনকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তারা থানায় গিয়ে অভিযোগ করেন।
আহত ফাতেমা বেগম ওরফে টুনু বলেন, আমার বাবার জমি ৪০শতাংশ। আমরা ভোগ দখল করিতেছি ১৫.২৫ শতাংশ। ভাইরা কেউ দেশে না থাকাতে আমার ছোট বোন জোসনা ও ইয়ানুর তাদের পরিবার নিয়ে থাকেন। বাকি জমি-জমা মুসা গংরা দীর্ঘদিন যাবৎ জোর পূর্বক ভোগ দখল করিতেছে। মুসা গংরা আমাদের জমি দখল করিয়াও আমাদেরকে বাড়ীতে আবদ্ধ করে রেখেছে। আমরা মুসা গংদের কারনে পুকুর দিয়ে অর্ধ হাটু পানি ভেদ করে চলাচল করতে হয়। অন্যান্য জমিতে মুসা গংরা বাউন্ডারি ওয়াল করে। স্থানীয় ও থানা পর্যায়ে সমস্যা সমাধানের কথা বলে ২০ টারও বেশি তারিখ দিয়েছে, মুসা গংরা জমির কাগজপত্র না এনে থানার তদন্তকারী কর্মকর্তা এবং শালিসী ব্যক্তিদেরকে ঘুরাইতেছে। একটি বারের জন্য কোথাও কোন কাগজপত্র দেখাননি। আমরা এর সঠিক বিচার চাই।
ভুক্তভোগী শ্রমিক আবদুল মালেক বলেন, আমি জীবিকার তাগিদে দীর্ঘ দুই শতক ধরে ঢাকার একটি গার্মেন্টেসে কর্মরত আছি। আমি একজন অসহায় গরিব শ্রমিক। জায়গা জমিন সমাধানের জন্য গত দুই বছরে চাকুরী থেকে কমপক্ষে ২০ বার ভোলাতে এসেছি মুসা গংরা থানার তদন্তকারী কর্মকর্তা ও স্থানীয় সালিশদারদের সাথে দেখা করে, কিন্তু কোন কাগজপত্র তাদেরকে দেখায় না। যার ফলে সমস্যা সমাধান হয়না। আমি আমার চাকুরী বাচাতে হিমশিম খাচ্ছি।আমাকে অফিস থেকে মৌখিকভাবে ওয়ারনিং দেওয়া হয়েছে। আইনের প্রতি আমার আস্থা আছে। আইনগত ভাবে আমরা আমাদের জমি বুঝিয়া পেতে চাই। মুসা গংরা আমাদের জমি না ছাড়লে আমরা পরিবার নিয়া ভোলা প্রেসক্লাবের সামনে প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি করব।
এই ব্যাপারে অভিযুক্ত মুসার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তারা শ্রমিক আবদুল মালেক ও তার বোনকে মারধর করেন নি। কে বা কাহারা জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে থানা পুলিশকে অবগত করলে থানা পুলিশ ঘটনাস্থলে আসে। বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষকে পুলিশ থানায় যেতে বলেছে।
তবে মুসা গংরা শ্রমিক আবদুল মালেক ও তার ভাই-বোনের নামে জুলাই ১ তারিখ উল্লেখ করিয়া একটি অভিযোগ করেছেন। যা সত্য নয় বলে জানিয়েছেন এলাকাবাসী। তারা আরো জানিয়েছেন ৪ তারিখ মারামারির ঘটনা ঘটলেও শ্রমিক আবদুল মালেক ও তার পরিবারকে ফাসাতে তিনদিনের পূর্বের ঘটনা সাজিয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
এই বিষয়ে ভোলা সদর থানার এসআই জাকির হোসেন সাংবাদিকদের বলেন, শ্রমিক আবদুল মালেক মুসা গংদের বিরুদ্ধে মারামারি বিষয় নিয়ে অভিযোগ করেছেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ