ডেস্ক রিপোর্ট :
ভোলা জেলা বিএনপি'র আহবায়ক কমিটির অন্যতম সদস্য, দক্ষিণ দিঘলদী ইউনিয়ন বিএনপি'র অভিভাবক নোমান চেয়ারম্যান এর উদ্যোগে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল ও অঙ্গ সংগঠনের কয়েক সহশ্রাধিক নেতাকর্মী যোগ দেন।
আজ মঙ্গলবার বিকেলে নোমান চেয়ারম্যান বাড়ির দরজায় আয়োজিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি জনাব হারুন মেম্বার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নোমান চেয়ারম্যান। আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিলন কাজি, সাধারণ সম্পাদক বাসেদ সিকদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর মাতব্বর, সাধারণ সম্পাদক হারুন মেম্বার, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হালান রাঢ়ী, ইউনিয়ন বিএনপির নেতা ফাইজুল্লাহ বাহার ও মিজানুর রহমান হাওলাদার, ইউনিয়ন যুবদলের সভাপতি জামাল উদ্দিন মৌলভী, সাধারণ সম্পাদক জিয়ারুল হাওলাদার, সহ সাধারণ সম্পাদক আমির মাতব্বর, যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ছোটন টনি, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রায়হান জামিল শুভ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক বেপারী আল আমিন, সিনিয়র সহ-সভাপতি রবিন খান, রাকিব,রাকিব (২), মিরাজসহ ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ