বোরহানউদ্দিন সংবাদদাতা ॥ ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বসত ঘর লন্ডভন্ড হওয়া বোরহানউদ্দিন উপজেলার দরুন গ্রামের অসহায় শহিদুল সহ ৩ জনকে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান। সোমবার (৩ জুন) সকালে সরেজমিনে তার ঘর পরিদর্শন করে শহিদুলের স্ত্রী আচমা বেগম, কুতুবা ২নং ওয়ার্ডের কয়ছর গাজী এবং পৌরসভার আব্দুর রহিমের হাতে বসত ঘর পুনঃনির্মাণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা প্রদান করেন।
এসময় ইউপি চেয়ারম্যান মোঃ মহিবুল্লাহ মৃধা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহেল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, সাংবাদিক এমএইচ শিপন, মনিরুজ্জামন, জে এম. মমিন, সাইফুল ইসলাম আকাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও বলেন, সরেজমিনে পরিদর্শন করে তার দুরাবস্থা দেখে উপজেলা প্রশাসন থেকে নগদ ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা প্রদান করেছি। তিনি আরো বলেন, উপজেলার ক্ষতিগ্রস্ত আরো অনেক পরিবারকে সরকারি তহবিল থেকে সহযোগীতা করেছি, ভবিষ্যতেও করবো। খাস জমি প্রাপ্তি সাপেক্ষে ৩ জন ঘর নির্মাণ করে দেওয়া হবে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালে অসহায় শহিদুল সহ ৩ জনের ঘরটি সম্পূর্ণ পড়ে যায় এ নিয়ে পত্র পত্রিকা ও বিভিন্ন টিভি চ্যানেলে খবর প্রকাশিত হয় এবং তার নজড়ে আসলে তার পাশে দাঁড়নোর আশ্বাস দেন ও আর্থিক সহযোগীতা করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ