মোঃ মিরাজ হোসাইন ॥ ভোলার দৌলতখানে উই আর ওয়ান ফাউন্ডেশন ও সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (৩ জুন) বিকাল ৪ টায় ভবানীপুর বেড়িবাঁধ এলাকায় উই আর ওয়ান ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ রাজে'র সভাপতিত্বে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৪০টি অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
We Are One Foundation And Saarc Human Rights Foundation-Central এর যৌথ উদ্যোগে দৌলতখান উপজেলায় ৪০টি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়াও তারা ভোলার লালমোহন, বোরহানউদ্দিন উপজেলায় এ নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান, উই আর ওয়ান ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মোঃ মোশাররফ হোসাইন রাজু, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ইশতিয়াক মোঃ আল আমিন, উই আর ওয়ান ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল বিন হুসাইন, সদস্য আবুল কাশেম। এছাড়াও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, বিডিএফ এর জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ হোসাইন, দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি নাজিউর রহমান মঞ্জু, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি সাইদুল ইসলাম পলাশ, দৈনিক আজকের ভোলা প্রতিনিধি মোহাম্মদ আওলাদ হোসাইন উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ