রোমানুল ইসলাম সোহেব ॥ ভোলার দৌলতখানে নুরে আলম (৫৪) নামে এক ব্যাক্তির পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করার অভিযোগ উঠেছে। রবিবার সকালে উপজেলার দক্ষিণ জয়নগর ৮নং ওয়ার্ডের শিকদার বাড়ির একটি পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৫ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে বলে দাবী করেন পুকুরের মালিক।
পুকুরের মালিক নুরে আলম জানান, একই বাড়ির একটি পক্ষের সাথে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মূলত তারাই পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলতে পারে। চলতি বছরে পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছেন তিনি।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জম খাসকেল জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ