এনজিও বিষয়ক প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন এনজিও সংস্থা- ব্র্যাক
আজ শনিবার(১জুন ২০২৪) বিকালে বোরহানউদ্দিন পাওয়ার প্লান্ট রোড সংলগ্ন ব্র্যাক অফিস কার্যালয়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইমরান জাহিদ উপস্থিত থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ-সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ হাফিজুর রহমান, ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক -প্রগতি,
মোঃ কামরুজ্জামান, ব্র্যাক বোরহানউদ্দিন শাখা ব্যবস্থাপক মোঃ শওকত হোসেন, ব্র্যাক এরিয়া ম্যানেজার কমল দাস, এলাকা ব্যবস্থাপক প্রগতি
মোঃ হাবিবুর রহমান সহ আরও অনেকে।
ব্র্যাক সুত্রে জানা যায়, ভোলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করার লক্ষ্যে এনজিও সংস্থা - ব্র্যাক ভোলা জেলার ৭টি উপজেলায় কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বোরহানউদ্দিন উপজেলায় ৮৩ জন কে এ সহযোগিতা করেন ব্র্যাক।
সহায়তার মধ্যে ছিল মিনিকেট চাল ১০ কেজি, আলু ২ কেজি,মসুর ডাল ১ কেজি, সয়াবিন তৈল ১ কেজি এবং লবন ১ কেজি।
এছাড়াও জেলা নগদ অনুদান হিসেবে ৮০০ জন কে নগদ ২০০০ টাকা করে মোট ১৬০০০০০ টাকা অনুদান প্রদান করেন ব্র্যাক। উল্লেখ্য যে, সরকারি ভ্যাট- ট্যাক্সএর নিয়ম মেনে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ