স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ মিয়া বলেছেন, ৯ বারের এমপি সাবেক শিল্প ও বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আসন জেলা সদরে কোন দখল, চাদা, টোকেন বাজি চলবেনা,এটি হবে একটি শান্তির জনপদ। গতকাল (৩১ মে) শুক্রবার বিকালে পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজারসহ ৭টি স্থানে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, যারা জন শুন্য তারা আমার নেতা-কর্মী, সমর্থকদের উপর-নির্যাতন, হামলা, মিথ্যা মামলা ও মার পিট করেছেন এটা আপনারা ঠিক করেননি। আপনারা পরিকল্পনা করেছিলেন জনতাকে মাঠ থেকে উঠিয়ে দিয়ে উপজেলাকে ভাগ-বাটোয়ারা করে খাবেন, ওই সুযোগ জনগন আপনাদেরকে আর দিবেনা। তাদের রায়ে আপনাদের পতন এবং জনতার বিজয় হয়েছে।
ইউনুছ আরো বলেন, নদীর বালু, মাছের ভাগ, মাদক ব্যবসা, মানুষের জমি খাওয়ার দিন ২১ মে শেষ হয়ে গেছে, কে কি পরিমান মানুষের জমি জবর দখল করে নিয়েছেন তা সবাই জানে। ওই জমির কাছে আর জাবেন না, জমির মালিকেই জমি ভোগ করবে। আমি আমার অবিভাবক তোফায়েল আহমেদ এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ জেলার নেতাদের পরামর্শে এবং আপনাদের সহযোগীতায় প্রতিটি ইউনিয়নকে মডেল হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন, প্যানেল চেয়ারম্যান সেলিম হাওলাদার, ফখরুল মেম্বার, জসিম মেম্বার, ইসমাইল মাল বক্তব্য রাখেন। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন নেতা, কর্মীসহ হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত চেয়ারম্যান নির্বাচনে প্রতিপক্ষের সন্ত্রাসীদের হামলায় আহত ও বন্যা রিমেলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোজ খবর নেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ