মোঃ মিরাজ হোসাইন ॥ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় অঞ্চলে। উপকূলীয় অঞ্চলের অসহায় মানুষের এখন জরুরি সাহায্য প্রয়োজন। যতো দ্রুত সম্ভব পৌঁছানো দরকার খাদ্য সামগ্রী। অনেকেই সবকিছু হারিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
এছাড়াও নতুন করে ক্ষতিগ্রস্ত বাড়িঘর নির্মাণে প্রয়োজন সহায়তা। তাই ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা থেকে শুরু করে রাত ৯ টা পর্যন্ত উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নে ঝড়ে বিধ্বস্ত বাড়িঘর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান। এছাড়াও তিনি বুধবার (২৯ মে) সকাল ১১টায় উপজেলার ভবানীপুর ইউনিয়নে সরকারি ত্রাণ বিতরণ করেন। এসময় তিনি পৃথক পৃথক উপজেলার ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে সরকারের ত্রাণ সহায়তা পৌছে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম, দক্ষিণ জয়নগর ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান বাচ্চু, ভবানীপুর ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান ও ইউপি সদস্য মনির হোসেন সহ স্থানীয় এলাকাবাসী।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ