ইয়ামিন হোসেন ॥ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। দ্বীপজেলা ভোলাকে ১০ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। সরকারী নির্দেশনার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী টিম মানুষকে সচেতনতার বৃদ্ধির জন্য সকাল থেকে মাইকিং ও মহাবিপদ সংকেত প্রচার করে যাচ্ছেন। ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে ইলিশা ফেরিঘাট ও লঞ্চঘাট ডুবে গিয়েছে। এ ছাড়া গতকাল থেকে লঞ্চ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছে পণ্যবাহী ট্রাক চালকরা। ইলিশা ফেরিঘাট গিয়ে দেখা যায়, রেমালের প্রভাবে ফেরিঘাট ডুবে গেছে এ ছাড়া ঘাটে আটকা আছে একাদিক পন্যবাহী গাড়ী।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ