স্টাফ রিপোর্টার ॥ ভোলার ধনিয়া ইউনিয়নে স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে প্রবীনদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ইউনিয়নের ৭নং ওয়ার্ডে প্রায় ৩০জন প্রবিনের স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের প্রবীন জন গোষ্ঠির জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ ক্লিনিকের আয়োজন করে।
ভোলা ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তায়েবুর রহমান প্রবীনদের চিকিৎিসা সেবা প্রদান করেন। এ সময় সংস্থার প্রকল্পের প্রতিনিধি মোঃ ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন। স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে ৩০জন প্রবীনকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ