স্টাফ রিপোর্টার ॥ মানুষকে ভালবেসে ভোট নিতে হয়, হুমকি-ধমকি দিলে মানুষে ভোট দিবেনা। আমি আপনাদের সেবা করার জন্য চেয়ারম্যান পদে মটর সাইকেল ও ভাইস চেয়ারম্যান পদে পলাশের জন্য উড়োজাহাজ মার্কায় ভোট চাই। ২১ তারিখ সারা দিন মা-বোনদের নিয়ে যার যার কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন। আপনাদের কেউ কিছু করার সুযোগ নাই, প্রশাসন ও আমরা আপনাদের সাথে আছি এবং থাকবো। শুক্রবার (১৭ মে) বিকালে ধনিয়া ইউনিয়নের গোডাউনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী ২১ মে নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ। আমরা জনগণের সাথে থাকি, তাদেরকে ভাল বাসি, তাদের উপকার করতে না পারলেও ক্ষতি করিনা। কারো সম্পদ লুট করিনা, দখল করিনা। সরকারের সম্পদ আত্মসাত করিনা, জনগণের পথ বন্ধ করে দেইনা। আমাদের টাকার উপরে কোন লোভ নাই, আমার কোন আত্মীয়-স্বজন দলের নাম ভাঙ্গীয়ে টাকা কামাই করেনা। উপজেলা পরিষদের জমি ভাড়া দিয়ে আমি খাইনা, কোন ব্যবসা করিনা। আমাদের সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী পরিষদের জমি তাদের আত্মীয়দেরকে দিয়েছেন। সরকারের জমি বিনা টাকায় কাউকে দেয়ার কোন নিয়ম নাই। এর হিসাব দিতে হবে। আমাদের অবিভাবক সাবেক মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদের নির্দেশ মতে, আমি জনগণের কাছে যাই, ভোট চাই, তারা আমার চাওয়াকে সারা দিয়েছে, আমি তাদের ভোটে বিপুল ভোটে নির্বাচিক হব।
মোহাম্মদ ইউনুছ বলেন, আমার বিরুদ্ধে আর গুজব ছড়িয়ে লাভ নাই, সন্ত্রাসী দিয়ে ভোটের সুন্দর পরিবেশ নষ্ট করে ভোট নেয়ার পরিকল্পনারও দিন শেষ, জনগনের পামে প্রশাসন আছে, নেতা-কমীরা এবং আমরা সবাই আছি। ভোলার সকল পর্যায়ের জনগন ও দলের সব নেতা-কর্মী আমরা একজোট। ২১ মে সকালে মা-বোন, ভাই-ভাবী সবাইকে নিয়ে যার যার ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, বিকালে আপনাদের ফলাফল নিয়ে ঘরে ফিরবেন।
মোশারেফ মালের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর প্যানেল মেয়র সারাউদ্দিন লিংকন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর ইব্রাহীম খোকন, কাউন্সিলর মঞ্জুর আলম, মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সম্পাদক সিরাজুল ইসলাম, হেলাল উদ্দিন, ভোলা পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল্লাহ নাজু মোল্লা, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ আলী নেওয়াজ পলাশ, জসিম উদ্দিন, আবিদুল আলম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অবু সায়েম, পন্টু তালুকদার, জিন্নাহ, সুশানসহ অন্যান্য নেতা-কর্মীরা। উঠান বৈঠকে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও হাজার হাজার স্থানীয় নারী-পুরুষ সমর্থকগন উপস্থিত ছিলেন। এর আগে উত্তর দিঘলদী ইউনিয়নের ঘুইংগারহাটে উঠান বৈঠক শেষে জনসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ