নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী। বুধবার রাতে এ ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) । এদিকে ভোলার জব কোচিং Career Mentors’ থেকে ৮৭ জন শিক্ষার্থী ১৮তম নিবন্ধনের প্রিলিতে উত্তীর্ণ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৭ মে) এ তথ্য নিশ্চিত করেছেন, কোচিং-এর পরিচালক ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. রোকন খসরু (বিসিএস শিক্ষা)। তিনি জানান, আমাদের কোচিং থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ১৫০ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৭ জন শিক্ষার্থী। ফলাফল প্রকাশের পর থেকে কোচিং-এর শিক্ষার্থীরা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে কৃতকার্য হওয়ার বিষয়টি আমাকে অবহিত করেছেন। প্রিলিতে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থী মো. দিদার হোসেন’র অনুভূতি জানতে চাইলে তিনি সাংবাদিক’কে জানান, নিবন্ধনের প্রথম ধাপ উত্তীর্ণ হতে পেরে আমি সত্যি আনন্দিত ! এ কৃতিত্ব সম্পূর্ণ রোকন স্যারকে দিতে চাই, স্যারের ক্লাসগুলো Zero থেকে AdVanced লেভেলের হয়ে থাকে, ফলে ক্লাস শেষে জটিল প্রশ্নগুলো নিজেই সমাধান করা যায় । স্যার, ইংরেজি, গণিত এবং বাংলা বিষয়ে খুব সহজে উপস্থাপন করেন । এছাড়াও সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির মূখস্ত অংশ ডেইলি টেস্ট ও উইকলি টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের আয়ত্ব করান । এর ফলে একজন মধ্যমমানের শিক্ষার্থীও স্বল্প সময়ের মধ্যে হয়ে ওঠে আত্মবিশ্বাসী Job Candidate.
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ