এম রহমান রুবেল ॥ ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজারে ব্যবসায়ীদের মাঝে আনারস প্রতিক প্রার্থী লিফলেট বিতরণ করেছেন। বুধবার (১৫ মে) সন্ধ্যায় জংশন বাজারে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোশারেফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন পূর্ব ইলিশা ইলিশা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাওয়ার্দী মাস্টার, সদ্য জামিনে মুক্তি পাওয়া ইউপি সদস্য সালাউদ্দিন, পূর্ব ইলিশা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, বারেক মেম্বার, জেলা যুবলীগ নেতা সোহেল মুরাদার, জামাল উদ্দিন চকেট প্রমুখ।
এসময় পূর্ব ইলিশা বাজার ব্যবসায়ীদের কাছে লিফলেট বিতরনে প্রার্থী মোশারেফ হোসেন বলেন, আমি আপনাদের মোশারেফ; আপনাদের উত্তর ভোলার ছেলে। আমি আপনাদের ছেলে, কারো ভাই, কারো চাচা, কারো মামা। আগামী ২১ মে উপজেলা নির্বাচনে আমার আনারস প্রতিকে আপনারা ভোট দিবেন। আপনাদের মুল্যবান ভোটের মাধ্যমে তৃতীয় বারের মত জয়যুক্ত করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ