মাসরুর মাহমুদ নিলয় ॥ ইলিশা ইউনিয়নের জংশন এলাকার ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সালাহউদ্দিন গ্রুপ এবং ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন গ্রুপের মধ্যে গত ৩ মে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষকে কেন্দ্র করে মামলা হয়। পরবর্তীতে ছোটন গ্রুপের দায়েরকৃত মামলার আসামি ইউপি সদস্য সালাহউদ্দিন গ্রেফতার হন। ওই মামলা থেকে বুধবার ভোলা জেলা জজকোর্ট তাকে জামিনে মুক্তি দেয়।
অপরদিকে চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন গ্রুপের ১ নাম্বার আসামি আনোয়ার হোসেন ছোটন হাইকোর্ট থেকে জামিন নিয়ে গতকাল ঢাকা থেকে ভোলায় আসেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ