ডেস্ক রিপোর্ট ॥ সময় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের। প্রযুক্তির দুনিয়ায় এআই প্রবেশের পর থেকে নানা কাজে এর ব্যবহার ক্রমশ বেড়েছে। গত মাইক্রোসফ্ট ও লিঙ্কডইনের ‘২০২৪ ওয়ার্ক ট্রেন্ড ইনডেস্কের’ বার্ষিক প্রতিবেদন অনুসারে, গত ছয় মাসে এআই ব্যবহারকারীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। বিশ্বব্যাপী দক্ষতা বাড়ানোর কাজে যুক্ত কর্মীদের মধ্যে প্রায় ৭৫ শতাংশ এআই ব্যবহার করছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, কাজের গতি ও পরিমাণ বেড়ে যাওয়ায় কর্মীরা এখন ব্যক্তিগত পর্যায়ে এআই প্রোগ্রামের ওপর নির্ভরতা বাড়িয়ে দিয়েছেন। প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা তাদের ব্যবসার জন্য এআই বিষয়ে গুরুত্ব অনুবাধন করলেও অনেকের এ থেকে ফল পেতে কার্যকর কৌশল প্রণয়ন সম্পর্কিত স্পষ্ট ধারণার স্বল্পতা অনুভব করেন।
মাইক্রোসফটের করা জরিপে দেখা গেছে, এআই টুল ব্যবহার করা ৯০ শতাংশ ব্যবহারকারী বলেছেন, এ প্রোগ্রাম তাদের সময় বাঁচায়। এ ছাড়া গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে পারেন ৮৫ শতাংশ ব্যবহারকারী। ৮৪ শতাংশ এআই ব্যবহারকারী বলেছেন, এআই ব্যবহারকারীরা আরও বেশি সৃজনশীল হয়েছেন বলে মনে করেন। এ ছাড়া ৮৩ শতাংশ মনে করেন, তারা নিজেদের কাজ উপভোগ করেছেন।
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। তবে এর অপব্যবহার রোধে কিছু সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা এআইকে স্বাগত জানাই, তবে এর অপব্যবহার রোধ করার জন্য আইন প্রণয়নের মাধ্যমে আমাদের কিছু সুরক্ষা ব্যবস্থা নিতে হবে। গতকাল গণবভনে তাঁর সঙ্গে বাংলাদেশে অ্যাপোস্টোলিক নুনসিও অফ দ্য হোলি সি’র আর্চবিশপ কেভিন এস র্যান্ডালের সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধরা শান্তিপূর্ণভাবে বসবাস করছে। ‘আমরা সবাই মিলে আমাদের উৎসব উদযাপন করি। শেখ হাসিনা আর্চবিশপ কেভিন এস র্যান্ডালের মাধ্যমে পোপকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আর্চবিশপ র্যান্ডাল জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও পদক্ষেপের প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন বেঠকে উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ