স্টাফ রিপোর্টার ॥ ভোলার মনপুরা পিপিইপিপি-ইইউ প্রকল্প উপজেলা পর্যায়ে সরকারী বিদ্যমান সেবা সমূহের অবহিত করণ সম্পর্কিত ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২ মে) সকাল ১০ টার সময় মনপুরা উপজেলা হল রুমে পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী মো: ফারুক এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়ন ও পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি সহায়তায় পরিবার উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত পাথয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্পসারন কর্মকর্তা আবদুল্লাহ আল নোমানসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ। এ ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থা পর্যায়ের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্পের সেবা গ্রহীতারা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ