স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ইফাদ ও পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প (আরএমটিপি) এর ‘‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন” উপ-প্রকল্পের আওতায় দুগ্ধজাত পণ্যের গুনগত মান উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের অনুপ্রবেশের জন্য ৩ জন ডেইরি উদ্যোক্তাকে হ্যাসাপ ও আইএসও সনদায়ন প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)’র নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, উপ-পরিচালক ডাঃ মোঃ খলিলুর রহমান, মাশাআল্লাহ ডেইরি ফার্ম’র পরিচালক মোঃ ইউসুফ হোসেন এবং আরএমটিপি প্রকল্পের কর্মকর্তাগণ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ